ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ১১:৩০ এএম

আন্তর্জাতিক ডেস্ক

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতরিক্ষা বাহিনী (আইডিএফ); তার কিছু সময় পরেই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, তেহরানের বাসিন্দাদের কাছে পূর্ব তেহরান ‘ডিস্ট্রিক্ট থ্রি নামে পরিচিত। ডিস্ট্রিক্ট থ্রি-এর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের পাশাপাশি ইরানের সরকারি কর্মকর্তা, মন্ত্রী এমনকি বিদেশের বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তারা থাকেন। অনেক দেশের দূতাবাস দপ্তরও ডিস্ট্রিক্ট থ্রি-তে অবস্থিত।

সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের উদ্দেশে এক ঘোষণাবার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সামরিক অভিযানের ধারাবাহিকতা মেনে আগামী আর কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব তেহরানে ইরানের বর্তমান সরকারের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করা হবে। তাই এই এলাকায় আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে খুবই ঝুঁকিপূর্ণ।

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।

হামলার চার দিন অতিক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ।

এদিক্ আইডিএফের এই সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সমস্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

আকাশজমিন/আরআর

 



এ সম্পর্কিত আরো খবর