ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

এরদোয়ানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ১১:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক

তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যেকোনো হামলার ‘আনুপাতিক জবাব দেবে বলে  মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১৬ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে কোনো হামলার মাত্রার ভিত্তিতে আমরা প্রতিক্রিয়া জানাব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ নির্ভর করছে আঞ্চলিক দেশগুলোর ওপর ইহুদিবাদী সরকারের আগ্রাসন বন্ধের ওপর।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান পেজেশকিয়ানকে বলেন, আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং পারমাণবিক আলোচনায় ফেরার ব্যাপারে তুরস্ক গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

এদিকে জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে এক বৈঠকে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই দেরি হওয়ার আগেই তাদের আলোচনায় বসা উচিত।

 

 আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর