ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গাজায় একদিনে আরও ৮০ ফিলিস্তিনিকে হত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৯:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে অবস্থিত দেইর আল-বালাহ ও আল-বুরেইজ শরণার্থী শিবিরে মঙ্গলবার সন্ধ্যায় একাধিক ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদন অনুযায়ী, দেইর আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে চালানো বিমান হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। একই এলাকায় আবু আল-আজিন অঞ্চলে বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় অন্তত দুজন প্রাণ হারান।

এদিকে, আল-বুরেইজ শরণার্থী শিবিরে, একটি বাড়িতে চালানো ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ওয়াফা আরও জানিয়েছে, উত্তর খান ইউনিসে ইসরাইলি আর্টিলারি গোলাবর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার দিনের শুরুতে রাফাহ ও খান ইউনিসে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি বাহিনীর দুটি পৃথক গুপ্ত হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাফাহর আল-আলম এলাকায় প্রায় ৩০ জন নিহত হন এবং খান ইউনিসের আল-তালিয়া এলাকায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যায়। এছাড়া আহত হয় দুই শতাধিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নিহতের সর্বশেষ এই সংখ্যা যুক্ত হওয়ায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৪৯৩ জনে। আহতের সংখ্যা ১,২৯,৩২০ জন ছাড়িয়েছে। তবে গাজার তথ্য অফিস নিখোঁজ থাকা ফিলিস্তিনিদের সংখ্যা যোগ করে প্রকৃত নিহতের সংখ্যা ৬২ হাজারেরও বেশি বলে উল্লেখ করেছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর