ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানের ইসফাহানে নতুন করে হামলা ইসরাইলের


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৯:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে তারা ইরানের ইসফাহানে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। আলজাজিরার খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, শহরটির বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন, তিনি ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলা দেখে ‘গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ উত্তেজনার মধ্যে ‘আগুনে ঘি ঢালার অভিযোগ এনেছেন। খবর এএফপির।

 

গত সপ্তাহে ইসরাইল হঠাৎ করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে এর দাবিতে এ হামলা করা হয়। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

 

এ হঠাৎ উত্তেজনা গোটা অঞ্চলে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইসরাইলের হামলার কারণে চলমান পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। 


ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বিস্ময়কর সতর্কবার্তা দিয়েছেন, সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে! চীন এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছে, এ ধরনের উসকানিমূলক বার্তা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর