ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা, ডিজিটাল কার্যক্রম ব্যাহত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৯:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান-ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেই মঙ্গলবার তেহরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এ হামলা ব্যাংটির ডিজিটাল পরিকাঠামো অচল করে দেয়, বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি। সংস্থাটি জানায়, একটি সাইবার হামলা সেপাহ ব্যাংকের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে, যার ফলে ব্যাংকের অনলাইন সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে।

 

হামলার পর ব্যাংকের মোবাইল অ্যাপ, অনলাইন লেনদেন এবং ওয়েবসাইটে সেবাগ্রহীতারা প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তবে ব্যাংকের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, সমস্যাটি ‘কয়েক ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

এ ধরনের সাইবার হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষ কেবল সামরিক বা আকাশপথেই সীমাবদ্ধ থাকছে না, বরং এখন তা সাইবার জগতে প্রবেশ করেছে।

 

ইতোমধ্যেই ইরান একাধিকবার অভিযোগ করেছে, বিদেশি রাষ্ট্রগুলো তাদের পরমাণু, সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাইবার হামলা চালাচ্ছে। তবে এ সেপাহ ব্যাংক হামলার পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর