ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫৮৫ জন


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ১:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে গত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৫৮৫ জন নিহত হয়েছেন।ওয়াশিংটন ডিসি-ভিত্তিক গ্রুপ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। সংগঠনটি বলছে, ইসরাইলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং হাজার ৩২৬ জন আহত হয়েছে।

 সংগঠনটি আরও জানিয়েছে, তারা নিহতদের মধ্যে মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা কর্মী বলে চিহ্নিত করেছে। ইরান ইসরাইলি সংঘাতে নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে না। সোমবার প্রকাশিত তাদের সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহত হাজার ২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।

 

এর আগে ২০২২ সালে এই মানবাধিকার সংগঠনটি মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যানও দিয়েছিল।শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হওয়া ইরান ইসরাইলের পালটা-পালটি হামলা ভয়াবহ সংঘাতে রুপ নিয়েছে। উভয় দেশই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালাচ্ছে।  এতে দুদেশেরই বহু মানুষ হতাহত হয়েছেন।

 

এদিকে, বুধবার ইসরাইলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

 

বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মেরফাত্তাহহাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে।

 

 

আকাশজমিন/আরআর

 

 



এ সম্পর্কিত আরো খবর