ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

‘ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা কি ধ্বংস করা সত্যিই অসম্ভব’


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ৪:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন হবেএমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সাবেক পরিদর্শক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ রবার্ট কেলি।  বিবিসি রেডিও ফাইভের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

 

কেলি ব্যাখ্যা করেন যে, ফরদো পারমাণবিক কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে। এটি মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে। এর চারপাশে প্রায় ৮০ মিটার পুরো শিলা সুদৃঢ় কংক্রিটের দুটি স্তর রয়েছে। এই ধরনের স্থাপনা প্রচলিত বোমা বা এমনকিবানকার বাস্টার’ ( Bunker Buster) বোমার মাধ্যমেও ধ্বংস করা প্রায় অসম্ভব।

 

তিনি জানান, ইরানে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

 

তিনি আরও উল্লেখ করেন যে, ফরদো সম্ভবত ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র, যা মাটির গভীরে অবস্থিত এবং শক্তিশালী প্রতিরক্ষামূলক কাঠামো দ্বারা বেষ্টিত। এই বৈশিষ্ট্যগুলো এটিকে যেকোনো সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। রবার্ট কেলির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিদ্যমান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর