ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানের ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালের দিকে দুই দফায় ইরানি এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।



এর আগে, সকালের দিকে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে। পরবর্তীতে ইসরায়েলের আকাশে ঢুকে পড়া আরও সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

 


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, আজ সকালে প্রথম দফায় ইরান থেকে ছোড়া তিনটি ও পরবর্তীতে আরও সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ড্রোন হামলার কারণে অধিকৃত গোলান মালভূমিতে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। সূত্র: আল জাজিরা।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর