ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানের রেড লাইনগুলো কী কী?


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ৪:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের উদ্দেশে কিছু রেড লাইন দিয়ে রেখেছে ইরান। অস্টেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহরাম আকবারজাদেহ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন।

আকাবারজাদেহ বলেন, “ইরান পরিষ্কারভাবে বলেছে যে (পরমাণু প্রকল্প) ইস্যুতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের খুশি মনে সহযোগিতা করবে তারা। ইরান এটাও স্পষ্টভাবে বলেছে যে সামরিক বা অস্ত্র উৎপাদনের স্বার্থে নিজেদের পরমাণু প্রকল্পকে ব্যবহার করবে না তেহরান।

এর বিনিময়ে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান। এটা হলো ইরানের প্রথম রেডলাইন। পশ্চিমা বিশ্ব যদি এই প্রথম রেডলাইনকে সম্মান করে, তাহলে এখনই ইস্যুতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব।

ইরানের দ্বিতীয় রেডলাইনটি হলোতারা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রেরগুন্ডামি সামনে নতিস্বীকার করবে না। সংঘাতের হুমকি কিংবা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার হুমকিকে ইরানের শাসকগোষ্ঠী এবং জনগণগুন্ডামিহিসেবে বিবেচনা করে।

তাই ভয়ভীতি বা অন্য কোনো কারণে ইরানের জনগণ আত্মসমর্পণ করবে, কিংবা আপসের পথ খুঁজবেএমনটা আপনি আশা করতে পারেন না”, আলজাজিরাকে বলেন শাহরাম আকবারজাদেহ। সূত্র : আলজাজিরা

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর