ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবির পরিচালিত ইয়াং জার্নালিস্টস ক্লাব এই তথ্য জানিয়েছে।

 

ইয়াং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের বুশেহর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে ইরানি সামরিক বাহিনী। এই শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা দক্ষিণ-পশ্চিম ইরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

ইসরায়েলের এই হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলজুড়ে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরানের সর্বশেষ দফায় চালানো হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েল বলেছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর