ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৬:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানে নতুন হামলার এই তথ্য জানিয়েছে।

 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণপশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।

 

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার সকালের দিকে এক ঘণ্টায় অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে বলে জানায়। ইসরায়েলের স্থানীয় সময় সকালে ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে।

 

আইডিএফ বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলিয়াত থেকে সিরিয়া সীমান্ত লাগোয়া উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

 

ইসরায়েলি বাহিনী ইরানের ছোড়া অন্তত পাঁচটি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে। এছাড়া বাকি তিনটি ড্রোনকে নজরদারি করা হচ্ছে বলে জানায় আইডিএফ। সূত্র: আলজাজিরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর