ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানের ইস্ফাহানে সেন্ট্রিফিউজ কারখানায় হামলা ইসরায়েলের


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৬:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করেছেন আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই।



শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, “ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটির দুটি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। দুই ইউনিটই ধ্বংস করা হয়েছে।”“ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত স্থাপনাগুলোতে আমাদের হামলা অব্যাহত থাকবে।

 

প্রসঙ্গত, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে অভিযোগ তুলে গত ১৩ জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েক জন সেনা কমান্ডার আছেন। সূত্র : আলজাজিরা

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর