ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৬:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

 

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস।

 

এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।

 

তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে এবং যেভাবেই হোক, ইরানের ওপর হামলা চালাতে চায়।

 

দুই সপ্তাহের সময়সীমার মধ্যেই কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনাএমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “এটা ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইরান নিশ্চিত নয় যে যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বাস করা যায় কি না। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে “কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও আখ্যায়িত করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর