ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মধ্যপ্রাচ্যে ৪০ হাজার মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান?


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

চলমান ইসরাইল-ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরানও পালটা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা।

 

এ অধ্যাপক বলেন, ‘এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ; এখানে ৪০ হাজারেরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, ‘এর অর্থ হল আমরা ৪০ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারব।

 

তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করবে? এবং যদি তাই হয়, তাহলে কি তারা ‘পরিমিত উপায়ে তা করবে, যেমন ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন। সে প্রশ্ন তুলেন তিনি।

 

কামরাভা আরও বলেন, ‘আমি মনে করি এখনো অনেক কিছু দেখার বাকি। তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে। রাজনৈতিকভাবে, তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর