ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মার্কিন হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ২:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এমনকি ইরানের শক্তি নিয়ে সন্দেহ বা দ্বিধা না করতেও সতর্ক করে দিয়েছেন তিনি। সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

 

সংবাদমাধ্যমটি বলছে, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানকঠোর প্রতিক্রিয়াজানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র শক্তিশালী জবাব পেয়েছে।

তিনি আরও বলেন, “আমরা লড়বোলড়বো নিজেদের সম্মান, স্বাধীনতা সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ কোরো না।

প্রসঙ্গত, জেনারেল হাতামি সম্প্রতি ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব নিয়েছেন। কয়েকদিন আগেই তিনি এই পদে নিয়োগ পান। মূলত ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জায়গায় নতুন নেতৃত্ব বসানো হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর