ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরিয়ায় চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে।



সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার সন্ধ্যায় এক ব্যক্তি দামেস্কের প্রফেট ইলিয়াস গ্রিক অর্থডক্স চার্চে প্রথমে গুলি ছোড়েন। ওই সময় সেখানে রোববারের প্রার্থনায় অংশ নিয়েছিলেন অনেক মানুষ। গুলি ছোড়ার কিছুক্ষণ পর নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি।



জানা গেছে, হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। সূত্র: বিবিসি

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর