ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

‘গঠনমূলক ভূমিকা’ রাখায় কাতারকে ধন্যবাদ জানাল ইরান


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৪:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সহায়তামূলক ভূমিকা পালন করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মঙ্গলবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি এক টেলিফোন কলে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফিকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা রোধে সহায়তা করার জন্য কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।

টেলিফোনে আলোচনার সময় মাজিদ তাখত-রাভাঞ্চি কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফিকে দেশটির ‘‘গঠনমূলক ভূমিকার’’ জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক ও পরস্পরের সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে বদ্ধপরিকর ইরান।

 কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে যখন ওই অঞ্চলে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে, তখন কাতারের গঠনমূলক ভূমিকার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান।

 এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে এই হামলার তীব্র নিন্দা জানায় কাতার। একই সঙ্গে এই হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। সূত্র: আল জাজিরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর