ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় গালি দেন ট্রাম্প


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৮:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য একটি ইংরেজি গালিও ব্যবহার করেছেন তিনি। মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের হেগ শহরে রওনা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমাদের দুটো দেশ আছে যারা দীর্ঘ সময় ধরে পরস্পরের সঙ্গে কঠিন লড়াই করছে এবং তারা জানে না তারা কী.করে বেড়াচ্ছে (উই হ্যাভ টু কান্ট্রিজ দ্যাট হ্যাভ বিন ফাইটিং ফর সো হার্ড অ্যান্ড সো লং অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট দ্য ফাক দে আর ডুইং)।

রোববার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার।

 

অপারেশন মিডনাইট হ্যামারের জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টার পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

কিন্তু তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইরান-ইসরায়েলের সংঘাত অব্যাহত আছে। ইসরায়েলের অভিযোগ ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

 

অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী এবং তাদের বোমা বর্ষণে দেশটির একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ কয়েক জন নিহত হয়েছেন।

 

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান ও ইসরায়েল উভয়ের ওপরেই তিনি বিরক্ত, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ইসরায়েলের প্রতি তার বিরক্তি তুলনামূলকভাবে বেশি।

 

 “যখন আমি যুদ্ধবিরতি ঘোষণা করলাম, তখন যুদ্ধবিমানগুলো ফিরিয়ে আনতে ইসরায়েলকে ১২ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু আমার এই নির্দেশের পরও তারা হামলা চালিয়ে গেছে এবং এমনভাবে বোমাবর্ষণ করেছে, যা আমি আগে কখনও দেখিনি। আমি ইসরায়েলের ওপর সন্তুষ্ট নই, বলেছেন ট্রাম্প।

 

সূত্র : আরটি, সিএনএন

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর