ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তেহরানে বিস্ফোরণের শব্দ, এয়ার ডিফেন্স চালু করল ইরান


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ১:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চতুর্থ দিনে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে। শুক্রবার শেষ রাতে পশ্চিম তেহরানের এসলামশহর, শাহরিয়ারসহ বিভিন্ন এলাকায় পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছেবিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা গোলাঠিক কোন যুদ্ধাস্ত্র নিক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। তেমনি কোথা থেকে হামলা করা হয়েছে বা কারা হামলা কলেছে এবং হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেএসব তথ্য এখনও অজানা।

প্রসঙ্গত, পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সংলাপ চলার মধ্যেইইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’- অভিযোগ তুলে  ১২ জুন রাজধানী তেহরান অন্যান্য শহরে বিমান অভিযান শুরু করে ইসরয়েল। সেই অভিযানের জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইরানও।

 

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল


এ সম্পর্কিত আরো খবর