ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আল-আকসা চত্বরে নাচ-গানের অনুমতি দিলো ইসরায়েল


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ১:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল-আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদেন সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম। 

ইসরায়েলভিত্তিক সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল সেভেন বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে, “এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে অনুমোদন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোটসঙ্গী ইতামার বেন-গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কট্টর ডানপন্থি দল জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারে স্বরাষ্ট্র পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি।

বলা বাহুল্য, আল-আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন বিধিনিষেধ রয়েছেবেন-গেভিরের এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহ আগে আল-আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে বেন-গেভিরের দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন-গেভির এই অনুমতি দিয়েছেন।

বৈঠকে তিনি বলেছিনে, “আমি চাই, পুরো আল আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।

চ্যানেল সেভেনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ইতোমধ্যে আল-আকসা চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছেচত্বরে সঙ্গীত, নৃত্য দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাধা প্রদান না করা হয়।

 

মন্ত্রণালয় থেকে যদিও এখন পর্যন্ত ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ২০২২ সালে বেন-গেভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল-আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে।

 

ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল আল-আকসা মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ তার আশপাশের এলাকা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে আছে। পরে ১৯৮০ সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েলতবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

 

সূত্র : আনাদোলু এজেন্সি

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর