ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানে সেনা কমান্ডার-পরমাণু বিজ্ঞানীসহ ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৮:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলের হামলায় নিহত সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ ৬০ জনের রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে ইরান। শনিবার (২৮ জুন) রাজধানী তেহরানের ইঙ্গেলাব স্কয়ারে তাদের জানাজার আয়োজন করা হয়। নিহতদের মরদেহগুলো ইরানি পতাকায় মোড়ানো ছিল। আর কোন কফিনে কার মরদেহ রয়েছে সেটি শনাক্তে, সামনে ছবি দেওয়া ছিল।


গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানে হামলা চালায়। ১২ দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও কাতারের মধ্যস্থতায় দুইপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। জানাজায় অংশ নিতে যারা এসেছিলেন তাদের অনেকের গায়ে কালো পোশাক ছিল। হাতে ছিল ইরানের পতাকা। তারা ইঙ্গেলাব স্কয়ারে বিভিন্ন স্লোগান দেন।



এই গণজানাজায় অংশ নিতে সবাইকে উদ্বৃদ্ধ করে দেশটির সরকার। সেখানে আসতে মেট্রো ও বাসের ভাড়া আজকের জন্য মওকুফ করা হয়। এছাড়া বন্ধ রাখা হয় অফিস-আদালত। ইরানের সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান মোহাম্মদ বাঘারির জানাজাও আজ হয়েছে। তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ডার ছিলেন। ইসরায়েলি হামলায় তার সঙ্গে তার স্ত্রী ও মেয়েও নিহত হয়।



এদিকে ইরানের সরকারি তথ্য অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের ৬২৭ নাগরিক নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলায় তাদের ২৮ নাগরিক নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর