ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মালির একাধিক সেনা ছাউনিতে সিরিজ সন্ত্রাসী হামলা


  • আপলোড সময় : বুধবার ০২ জুলাই, ২০২৫ সময় : ৯:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম আফ্রিকার দেশ মালির বিভিন্ন শহরের বেশ কয়েকটি সেনা ছাউনিতে সিরিজ জঙ্গি হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে একযোগে এই হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।  আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার সকালের দিকে মালির বিভিন্ন শহরের সেনা ছাউনি লক্ষ্য করে একযোগে জঙ্গি হামলা ঘটে। সেনা কর্মকর্তা এবং সদস্যরা সেই হামলা প্রতিহত করেছে এবং বিভিন্ন ছাউনিতে সর্বমোট ৮০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।আইএসপিআরের বিবৃতিতে আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

 এদিকে জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেনিম) নামের একটি কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জেনিম দাবি করেছে যে মালির অন্তত ৩টি সেনা ছাউনির দখল নিয়েছে তারা। জেনিম মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত।

তবে জেনিমের এই দাবি উড়িয়ে দিয়েছেন মালি সেনাবাহনীর মুখপাত্র কর্নেল সোলেইমানি দেম্বেলে। দেশটির রাষ্টায়ত্ত টেলিভিশনকে দেম্বেলে জানিয়েছেন, “যেসব ছাউনিতে হামলা হয়েছেপ্রতিটিতেই শত্রুরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সুতরাং ছাউনি দখল করার প্রশ্নই আসে না।

কর্নেল দেম্বেলে আরও জানিয়েছেন, সেনা ছাউনিতে হামলা করে যেসব অস্ত্র, গোলাবারুদ, যানবাহন মোটরসাইকেল লুট করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা, সেগুলোও অনেকাংশে উদ্ধার করা সম্ভব হয়েছে। এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার মালির বিনোলি, কায়েস, সান্দেরেসহ ৭টি শহরের সেনাছাউনিতে হামলা চালিয়েছে জেনিম। এসব ছাউনির মধ্যে দুই প্রতিবেশী দেশ সেনেগাল মৌরিতানিয়ার সীমান্তবর্তী কয়েকটি ছাউনিও ছিল।

কায়েস শহরের এক বাসিন্দা এএফপিকে বলেন, “আমরা মঙ্গলবার ভোরবেলা ঘুম থেকে জেগে উঠেছি গুলির শব্দে। আমার ঘর থেকে গভর্নরের বাড়ি দেখা যায়। জানালা দিয়ে দেখলামগভর্নর হাউসের দরজা-জানালা থেকে ধোঁয়া বের হচ্ছে। মালিতে গত কয়েক দশক ধরে জঙ্গিবাদী বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে। গত দুই মাসে এই নিয়ে তিন বার সশস্ত্র বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল মালিতে। সূত্র : বিবিসি


এ সম্পর্কিত আরো খবর