ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত অঞ্চলের নিরাপত্তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান ‘থাড মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথমধাপ চালু করা হয়েছে।

 

আশারক আল-আওসাতের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সিস্টেম প্রথমধাপে মোতায়েন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে।

 

সৌদির মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেদ্দা প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। একইসঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া।

তবে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে যেভাবে ইসরাইল থাড ব্যবস্থার ওপর নির্ভর করেছিল, তাতে এটির কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানি ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর