ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৯:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। বৃহস্পতিবার ইসরায়েলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিত ঢুকে পড়ে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, এই বসতি স্থাপনকারীরা ইসরায়েলি নাগরিক। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা।

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। ইসরায়েলের ইহুদি কর্তৃপক্ষের সঙ্গে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বর কেবল মুসলিমদের থাকবে। জেরুজালের প্রধান রাব্বির দপ্তর থেকেও আল-আকসা চত্বরে ইহুদিদের উপাসনা নিষিদ্ধের কথা বলা হয়েছে। ইসরায়েলের অর্থোডক্স ইহুদিরা এই নীতি মেনে চললেও দেশটিতে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অবস্থান নেন। আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগগ নির্মাণের দাবি করেছে তারা।

ফিলিস্তিনিরা এই দাবির তীব্র বিরোধী এবং এ নিয়ে আল-আকসায় বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের সংঘাতও হয়েছে। সূত্র: আল জাজিরা।

 আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর