ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বন্যা : নেপাল-চীন সীমান্তে মৃত ৮, নিখোঁজ অন্তত ৩১


  • আপলোড সময় : বুধবার ০৯ জুলাই, ২০২৫ সময় : ২:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

নেপাল-চীন সীমান্তকে ভৌগলিকভাবে পৃথক করা ভোতে কোশি নদীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নেপাল সীমান্ত এলকা থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৩১ জন। এই ৩১ জনের মধ্যে ২০ জন নেপালি ও ১১ জন চীনা নাগরিক আছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

 

ভোতে কোশি এবং তার আশপাশের এলাকা গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের কোনো ঘটনা ঘটেনি। দুই দেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন তিব্বতে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং এতে সেখানে হিমবাহ থেকে সৃষ্ট একটি হ্রদের পানি বেড়ে যাওয়া এই বন্যা দেখা দিয়েছে।

ভোতে কোশি নদীর ওপর একটি সেতু ছিল। ‘ফ্রেন্ডশিপ ব্রিজ নামের সেতুটি ছিল দুই দেশের মধ্যে নাগরিকদের চলাচল এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট। গতকাল বন্যার পানির স্রোতে সেতুটি ভেসে গেছে।

বন্যা উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতার জন্য দুর্যোগ মোকাবিলা বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ টিম করেছে কাঠমান্ডু। সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, গত ২৪ ঘণ্টায় আটজনের মৃতদেহ এবং ৫৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নেপালে যে ২০ জন নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে ৬ জন চীনা নাগরিকও আছেন। নেপালে ভোতে কোশি নদীর কাছাকাছি একটি কন্টেইনার ডিপো তৈরি করেছে চীন। সেই ডিপোতে কাজ করতেন এই চীনারা। বন্যায় ডিপোতে থাকা কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে।

নেপাালের চীন সীমান্তবর্তী জেলা রাসুয়ার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাওদেল জানিয়েছে, “বন্যায় ইতোমধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি।

 

সূত্র : রয়টার্স

 

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর