ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

স্পেনে রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ১০:২৮ এএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলিরা খেতে এসেছে, এমনটি বুঝতে পেরেই রেস্তোরাঁ থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন স্পেনের এক রেস্তোরাঁ ম্যানেজার। বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।


স্পেনের কোন জায়গার ঘটনা এটি এখনো জানা যায়নি। তবে অনেকে বলছেন এটি ভিগো শহর অথবা মালাগার ঘটনা। ওই রেস্তোরাঁ ম্যানেজার ইসরায়েলিদের গাজার ‘গণহত্যাকারী হিসেবে অভিহিত করতে থাকেন। এ সময় বেশ কয়েকবার ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক স্লোগানও দেন তিনি।


ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যানেজারের ধমক খেয়ে ইসরায়েলিরা একে একে করে উঠে চলে যাচ্ছে। ওই সময় তারাও কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু ম্যানেজার ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া অব্যাহত রাখেন। ভারী খাবার খাওয়ার আগে ওই ইসরায়েলিরা সম্ভবত কোমল পানীয় অর্ডার দিয়েছিল। যেগুলো ওই সময় টেবিলেই পড়ে ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল


এ সম্পর্কিত আরো খবর