ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার সুইদা শহর লেবাননের বাক্কা উপত্যকা লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত কয়েকদিন ধরে দ্রুজ সংখ্যাগুরু শহর সুইদাতে দ্রুজ বেদুঈন জাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ ঠেকাতে শহরটিতে প্রবেশের চেষ্টা করে সিরিয়ার সরকারি বাহিনী। তারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসেন। তবে দখলদাররা সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সিরীয় বাহিনী শহরটিতে প্রবেশ করার পর দখলদাররা সেখানে আবারও হামলা চালিয়েছে।

 

দ্রুজরা আলাদা ধর্মের লোক। দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে দ্রুজদের তারা কোনো ক্ষতি করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সিরিয়ার সেনাদের ওপর হামলা চালিয়েছে তারা। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা পরবর্তীতে জানিয়েছেন, দ্রুজ বেদুঈনরা যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

অপরদিকে লেবাননের বাক্কা উপত্যকায় সিরিজ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের সেনারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছিল। কারণে সেখানে হামলা চালানো হয়েছে। যদি হিজবুল্লাহ আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে তাহলে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছেন দখলদার। সূত্র: টাইমস অব ইসরায়েল

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর