ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বছরে ১ কোটি আয় তবুও ‘সুখী নন’ যুবক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৬:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শূন্য থেকে হয়েছেন কোটিপতি। ঘুরেছেন দেশ বিদেশে। এখন বছরে ১ কোটি রুপিরও বেশি আয় হচ্ছে তার। তবুও সুখী নন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এক তরুণ ভারতীয় উদ্যোক্তা রেডিটে তার সফলতার গল্প শোনান। সেখানে তাকে একজন জিজ্ঞেস করেন তিনি এখন সুখী কি না। জবাবে ওই উদ্যোক্তা বলেন, “খুব বেশি না।বছরে ১ কোটি রুপি আয় করেও সুখী না হওয়া ওই উদ্যোক্তাকে নিয়ে ভারতে বেশ আলোচনা হচ্ছে।

রেডিটে ওই ব্যক্তি জানান, একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কোটিপতি হয়েছেন। এখন তার কাছে বাংলো কেনার অর্থ আছে। দুবাইয়ে নিজের ব্যবসার পরিধি বিস্তৃত করেছেন। তার এমন সফলতার গল্প জানার পর একজন জিজ্ঞেস করেন “আপনি সুখী তো?। ওই উদ্যোক্তা বলেন, “খুব ভালো প্রশ্ন। সত্যি বলতে খুব বেশি সুখী নই।

আমি একজন হাসিখুশি মানুষ ছিলাম। কিন্তু এখন আমি সবসময় চিন্তিত থাকি। স্বাস্থ্যের অবস্থা খারাপ। আমার অর্থ আছে কিন্তু এগুলো উপভোগ করতে পারি না। লম্বা ভ্রমণে যেতে পারি না। দীর্ঘ সময় কাজ করতে হয়। তবে এখন অঢেল অর্থ থাকায় পরিবারকে অর্থ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এ বিষয়টি তাকে সন্তুষ্ট করে বলে জানান তিনি।

তার এ পোস্টে অপর একজন জানান, তার বয়স ২৭ বছর এবং বছরে দেড় থেকে ২ কোটি রুপি আয় করেন। কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ। এছাড়া তারমধ্যে কোনো হাস্যরস নেই।

সূত্র: এনডিটিভি

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর