ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মন্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। ২৬ জুলাই(শনিবার) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 ২৫ জুলাই(শুক্রবার) সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান।  নিহত ফুলমালা (৬০) মশাজান গ্রামের মৃৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। শনিবার নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে তার ছোট ভাই ইউনুস মন্ডলকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইউনুস মন্ডল নেশাগ্রস্ত। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি থাকা সত্বেও কোন কাজ করে না। এনিয়ে মায়ের সঙ্গে মাঝে মধ্যে বাকবিতন্ডা হয়। শুক্রবার সন্ধা ৭টার মধ্যে কোন এক সময় মা ছেলের মধ্যে বাকবিতন্ড হয়। তুচ্ছ ঘটনায় উত্তেজিত হয়ে বসত ঘরের ভেতরে ইউনুস বাঁশের লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর