ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মালয়েশিয়ায় থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি আলোচনা শুরু


  • আপলোড সময় : সোমবার ২৮ জুলাই, ২০২৫ সময় : ৩:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের অবসানের লক্ষ্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। টানা পঞ্চম দিনের মতো চলা হামলা-পাল্টা হামলার মাঝে সোমবার কুয়ালালামপুরে দুই দেশের নেতারা বৈঠকে বসেছেন। দুই দেশের সামরিক বাহিনীর গোলাবর্ষণ, রকেট ও গুলিবিনিময়ের কারণে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত লাগোয়া এলাকা থেকে দুই লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

সোমবার দুপুরের দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন সেরি পেরদানায় থাই ও কম্বোডিয়ার নেতাদের গাড়িবহর পৌঁছায়। এই গাড়িবহরে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাবাহী গাড়িও দেখা গেছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত স্থানীয় সময় সকাল ৭টার পরপরই কুয়ালালামপুরে সাক্ষাৎ করেন। এই দুই নেতার বৈঠকের সময় মালয়েশিয়ার রাজধানীর আকাশে উড়োজাহাজ চক্কর দিতে দেখা যায়। এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পর উভয় নেতা ও মধ্যস্থতকারী বিভিন্ন পক্ষ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে যান।

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। একদিন আগে ট্রাম্প বলেছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উভয় নেতা দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানো নিয়ে কাজ করতে রাজি হয়েছেন। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব আছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত শনিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। সোমবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ও চীনের একটি প্রতিনিধিদলও অংশ নিয়েছে।

তবে আলোচনা শুরুর আগ মুহূর্তেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সৈন্যদের মাঝে নতুন করে গোলাবিনিময়ের অভিযোগ পাওয়া গেছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম বলেছেন, কম্বোডিয়া সৎ উদ্দেশে কাজ করছে বলে মনে করে না ব্যাংকক। অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, সোমবার পঞ্চম দিনের মতো ভারী অস্ত্র ও বিপুলসংখ্যক সৈন্য নিয়ে কম্বোডিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে থাইল্যান্ড। সূত্র: এএফপি।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর