ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় কানাডাকে ট্রাম্পের হুমকি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৬:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার (৩০ জুলাই) ঘোষণা দেন। এর আগে ইউরোপীয় দুই পরাশক্তি ফ্রান্স যুক্তরাজ্যও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।

তবে কানাডা এমন ঘোষণা দেওয়ার পর দেশটিকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন সিদ্ধান্তে কানাডার সঙ্গে তাদের সম্ভাব্য বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “বাহ। কানাডা মাত্র ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। (এমনটি হলে) কানাডার সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে।

এদিকে অন্যান্য দেশের মতো কানাডার ওপরও শুল্ক আরোপ করেছেন টাম্প। এরপর মার্কিনিদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মার্কিনিদের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসু হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যে ডেডলাইন দিয়েছে সেই সময়ের মধ্যে হয়ত চুক্তি হবে না। কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দেশটি গত বছর যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯ দশমিক বিলিয়ন ডলারের পণ্য কিনেছিল। অপরদিকে যুক্তরাষ্ট্রে বিক্রি করেছিল ৪১২ দশমিক বিলিয়ন ডলারের পণ্য।

যুক্তরাষ্ট্রে স্টিল অ্যালুমিনিয়াম রপ্তানিতেও কানাডা সবার আগে রয়েছে। দুটি পণ্যেও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। সঙ্গে কানাডার গাড়িতেও শুল্ক দিয়েছেন তিনি।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়।

কার্নি জানান, “২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সূত্র: রয়টার্স 

 

আকাশজমিন/আরআর

 

 

এশিয়ান পোস্ট/আরজে


এ সম্পর্কিত আরো খবর