ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কাপ্তাইয়ে মাদকসহ চার পাচারকারী গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম ) সংবাদদাতা :

অবিনব কায়দায় পাচারকালে কাপ্তাইয়ে মাদকসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে প্রায় ১২০ লিটার চোলাইমদ উদ্ধার  হয় । ধৃত আসামিরা হলেন- মো. শাহেদুল ইসলাম (২৯), মো. ইব্রাহিম (৩২), সৈকত মহাজন (২৯), টিটু দাশ (৩৪)।  আজ বুধবার ভোরে চন্দ্রঘোনা রেশম বাগান পুলিশ চেক পোষ্ট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।


জানা যায়, কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা রেশম বাগান পুলিশ চেক পোষ্টে এসআই মো. আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে একটি করলা প্রাইভেট কার (ঢাকামেট্রো গ-১৩-৫৩৫৮) তল্লাশী চালানো হয়। এসময় কারের পিছনে বনেট এর ভিতর থেকে বস্তাভর্তি একশত বিশ লিটার চোলাই মদ উদ্ধার করেন। চোলাইমদ পাচারে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, মাদক সহ চার আসামী আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইন মামলা হয়েছে। আজ দুপুরে  ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর