রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া
উপজেলার সরফভাটায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার
করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ
অভিযানে তাদের ধরা হয়। এসময়
তাদের কাছ থেকে একটি
দেশীয় তৈরী বন্দুক ও
তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. পারভেজ
ও তার সহযোগী আশরাফ
আলী।
জানা
যায়, সরফভাটা সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনায় মামাকে গুলি করেছিলো ভাগিনা
পারভেজ। এই ঘটনায় থানায়
অভিযোগ দায়ের হলে পুলিশ ও
সেনাবাহিনীর যৌথ অভিযানে পারভেজ
ও তার সহযোগী আশরাফ
আলী সিকদারকে অবশেষে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এরআগে
গত রোববার সন্ধ্যায় মামা ফজলুল করিম
ও ভাগিনা পারভেজ এক সাথে গোসল
করছিল। গোসল সেরে ভাগিনা
পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল
করিমের কাপড়ে পা দেয়। এতে
মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়। বিষয়টি
বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে
ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি
থেকে অস্ত্র এনে মামাকে ছররা
গুলি চালালে মামার শরীরে তিনটা গুলি বিদ্ধ হয়।
এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেন তিনি। পারভেজ
সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামি।
দক্ষিণ
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ
সেলিম বলেন, হত্যা
মামলার আসামি পারভেজ ও তার সহযোগীকে
গ্রেফতার করা হয়। তাদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আকাশজমিন/আরআর