ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় আশরাফুন্নেছা স্কুলের নাম পরিবর্তন করে “শহীদ আবু সাঈদ স্কুল


  • আপলোড সময় : সোমবার ০৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:২৪ পিএম

নরসিংদী প্রতিনিধি  

নরসিংদীর রায়পুরায় সাবেক সংসদ সদস্য রাজুর মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আগে স্কুলটির নাম ছিল “আশরাফুন্নেছা স্কুল, যা পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “শহীদ আবু সাঈদ স্কুল। সোমবার আনুষ্ঠানিকভাবে এ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুবদল নেতা শাহীন মাস্টার, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর