ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফ্রান্সে পেনশন সংস্কার আইনের বিরুদ্ধে উত্তাল আন্দোলন


ফ্রান্সে পেনশন সংস্কার আইনের বিরুদ্ধে উত্তাল আন্দোলন

  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া এই আন্দোলন থেকে শতশত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা এই কর্মসূচিতে রাস্তা, রেললাইন ও গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবরোধ করা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার সম্প্রতি পেনশন সংস্কার আইন পাশ করেছে, যেখানে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা হয়েছে। এই সিদ্ধান্ত শ্রমিক, ছাত্র ও বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আইন শ্রমজীবীদের অধিকার খর্ব করবে এবং কর্মজীবনের চাপ বাড়িয়ে দেবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে রাস্তা, সেতু ও অর্থনৈতিক কেন্দ্র বন্ধ করে দেন। প্যারিস, মার্সেই, লিয়োঁসহ বড় শহরগুলোতে টায়ার জ্বালানো, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ার গ্যাস, জল কামান ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার জানিয়েছে, সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শ্রমিক ইউনিয়নগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি সরকার আইন প্রত্যাহার না করে, তাহলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এ আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগ দাবি করছেন। আস্থাভোটে হেরে ফ্রাঁসোয়া বায়রু প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর সেবাস্টিয়েন লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী করেছেন ম্যাক্রোঁ। তাকে ক্ষমতাচ্যুত করতে অন্যান্য রাজনৈতিক দলও এক হয়েছে।
সূত্র: আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর