ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ধানের শীষ পেলেন না দুদু


ধানের শীষ পেলেন না দুদু

  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৪:২১ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী তালিকায় নাম নেই বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের মনোনয়ন না পাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে।  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কেন্দ্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার সমর্থকরা ধরেই নিয়েছিল তিনি মনোনয়ন পাচ্ছেন। 

চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তাকে শেষ পর্যন্ত ধানের শীষ দেয়নি বিএনপি। এই আসন থেকে ধানের শীষে ভোট করবেন মো. শরীফুজ্জামান।  ৫ আগস্টের পর শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য বিতর্কের জন্ম দেয়। যেটি নিয়ে দলের মধ্যেও সমালোচনা হয়। তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়। 

এরপরও দুদু মনোনয়ন পাবেন না, এটি ছিল তার সমর্থকদের হিসাবের বাইরে।  দুদু চুয়াডাঙ্গা-১ আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে থাকাবস্থায় ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলেন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন দীর্ঘদিন। বর্তমানে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

আকাশজমিন / আরআর 




এ সম্পর্কিত আরো খবর