ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোট দিন, দেশ বাঁচান”—নড়াগাতীতে সেলিনা রহমান


  • আপলোড সময় : সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩৪ পিএম

নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান বলেছেন, “আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এখন সেই অধিকার আবার আপনাদের হাতে। আপনারা ভোট দেবেন দেশকে বাঁচাবেন, জনগণকে বাঁচাবেন।”
রবিবার নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর কাচারী মাঠে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেলিনা রহমান বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের কণ্ঠস্বর দমন করা হয়েছে। ভোটকেন্দ্র দখল, জালভোট, ভয়ভীতি ও দমন-পীড়নের কারণে জনগণের মতামত প্রকাশের অধিকার হারিয়ে গিয়েছিল। আজ আবার আপনাদের সেই মর্যাদা ও অধিকার ফিরে এসেছে। আপনাদের প্রতিটি ভোট আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আগামী জাতীয় নির্বাচনে নারী ও শিশুর অধিকারকে অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছে। সেই অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হয়। নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন স্তরের নেতা-কর্মী, নারী ভোটার এবং স্থানীয় জনগণ অংশ নেন।

সমাবেশের সভাপতিত্ব করেন বেগম সেলিনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীকে যদি সমান অধিকার, নিরাপত্তা ও সুযোগ না দেওয়া হয় তবে রাষ্ট্র কখনোই সঠিক পথে এগোতে পারবে না। শিশুদের সঠিক শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাও বিএনপির ঘোষিত এজেন্ডার অন্যতম অংশ বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সেই লক্ষ্য পূরণে নড়াইল-১ আসনে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বিজয়ী হলে নারী ও শিশু অধিকার নিশ্চিতে তিনি প্রধান ভূমিকা পালন করবেন। এলাকায় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশ শেষে প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ গণতন্ত্র ফিরে পাবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর