ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মালয়েশিয়ার সড়কে ঝরল প্রেমিক যুগলের প্রাণ


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ ডিসেম্বর বিয়ে করতে যাওয়া এক প্রেমিক যুগল। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে কিলোমিটার ৫২, জালান কুয়ালা জেনেরিস–সুগাই গাভি–আরিং (বুকিত কাওয়াহ) সড়কে এ দুর্ঘটনা ঘটে। হুলু তেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরউদ্দিন আবদুল ওহাব জানান, নিহতরা হলেন- কালান্তানের মেলরের কামপুং মেনাতি এলাকার বাসিন্দা হাসান শাজালী (৫২) এবং গুআ মুসাংয়ের সুযাইমা চে আজিজ (৩৪)।


দুজনই একই বিদ্যালয়—সেকোলাহ কেবানগসান (এসকে) লেবিরে কর্মরত ছিলেন। হাসান শাজালী শিক্ষক এবং সুযাইমা ক্যান্টিন কর্মী ছিলেন। বিকাল প্রায় ৫টা ৩০ মিনিটে জনসাধারণের ফোনকলের মাধ্যমে দুর্ঘটনার খবর পায় পুলিশ। জানা যায়, একটি টয়োটা ফর্চুনার এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হুলু তেঙ্গানু থেকে গুআ মুসাংগামী পথে যাত্রাকালে দম্পতি ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বন্ধ ঘোষণা করা রাস্তার অংশে প্রবেশ করেন। ওই সময় গাড়িটি স্কিড করে সোজা খাদে পড়ে যায়। ধাক্কায় দুজনই গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।


পরে তাদের লাশ উদ্ধার করে হুলু তেঙ্গানু হাসপাতালের ফরেনসিক ইউনিটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা সম্পর্কে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত চলছে।

আকাশজমিন / আরআর 

 

 


এ সম্পর্কিত আরো খবর