ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত অন্তত ১০


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে, যখন সৈকতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ব্যাপক উপস্থিতি ছিল।

পুলিশ জানায়, বন্ডি সমুদ্র সৈকতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি ৯ জন সাধারণ মানুষ। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ আরও জানায়, গোলাগুলির ঘটনায় জড়িত দুই হামলাকারীর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন গুরুতর আহত অবস্থায় আটক রয়েছেন এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। তার চিকিৎসা চলছে এবং জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই বন্ডি সমুদ্র সৈকত এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। তদন্তের স্বার্থে সৈকত ও আশপাশের এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, জরুরি সেবা সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ করছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ঘটনাস্থলের ভয়াবহ চিত্র তুলে ধরেছে দেশটির সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটতে থাকে এবং পুরো এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, তিনি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং মানুষ আতঙ্কে চিৎকার করছিল।

এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যে সমুদ্র সৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি এই হামলাকে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত সমুদ্র সৈকত হিসেবে পরিচিত বন্ডি। সাধারণত গ্রীষ্মকাল ও সন্ধ্যার সময় এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এমন জনবহুল এলাকায় এই ধরনের হামলার ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের পরিচয় জানতে তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর