ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে লাঠিচার্জ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৫১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন হাতে লাঠি ও গেরুয়া পতাকা নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বেলা ২টার দিকে বিক্ষোভকারীরা বেকবাগান এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। তারা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রবেশদ্বার পর্যন্ত যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে, যার ফলে বেশ কয়েকজন আহত হন। এছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয়। তাদের মুক্তির দাবিতে অনেকে ভ্যানের ওপর উঠে বিক্ষোভ চালিয়ে যান।

বিক্ষোভের পেছনে রয়েছে বাংলাদেশে ময়মনসিংহে এক হিন্দু যুবকের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ। এই বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ।

পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, “উপ-হাইকমিশনের আশেপাশের এলাকা অত্যন্ত সুরক্ষিত জোন হওয়ায় বিক্ষোভকারীদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এই কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

বিক্ষোভের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির কয়েকজন নেতা, যারা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেন।

এই ঘটনায় কলকাতার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং পুলিশের কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর