ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ৫:৩৫ পিএম

দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা শতাধিক হলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৭টিতে দাঁড়িয়েছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। পাশাপাশি ওপেন ইউনিভার্সিটিও রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে আমাদের কাছে এখনো পরিষ্কার কোনো ধারণা নেই।

তিনি আরও বলেন, আগে বিদেশ থেকে শিক্ষকরা এসে পড়াতেন, শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতেন। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। বর্তমানে দেশে শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটেছে, তবে সেই তুলনায় মান নিশ্চিত করা সম্ভব হয়নি।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমরা সংখ্যার দিক থেকে অনেক এগিয়েছি, কিন্তু গুণগত মানের দিক থেকে কতটা এগিয়েছি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই এখন সময় এসেছে শিক্ষার মান উন্নয়নে আরও গুরুত্ব দেওয়ার।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং প্রয়োজনভিত্তিক শিক্ষার (Need-based education) ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে কর্মসংস্থানে সফল হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষাকে কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন এবং বাস্তবমুখী দক্ষতার দিকে নিয়ে যেতে হবে। এতে দেশের মানবসম্পদ আরও শক্তিশালী হবে।

কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, গবেষণা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।


এ সম্পর্কিত আরো খবর