ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সায়েন্সল্যাব অবরোধ শেষে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীরা


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

তিন দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের পর এবার সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে সায়েন্সল্যাবের অবস্থান কর্মসূচি সমাপ্ত করে বিশাল এক মিছিল নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ার পর দীর্ঘ সময় থমকে থাকা সায়েন্সল্যাব ও এর আশপাশের এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকেন। প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা তিন দফা দাবির পক্ষে তীব্র স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এরপর দাবি আদায়ের চূড়ান্ত লক্ষ্যে তারা একত্রিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলের সামনে এবং পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, "আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অধিকার ও যৌক্তিক দাবি জানাতে রাস্তায় নেমেছি। যেহেতু আমাদের তিন দফা দাবি এখনো পূরণ করা হয়নি, তাই আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরব।"

নূরনন্নবী নামের আরেক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, "দেশজুড়ে চলমান চরম দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার মধ্যেও জোরপূর্বক পরীক্ষা নেওয়া হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হয়েছে। আমাদের দাবিগুলো সম্পূর্ণ মানবিক ও যৌক্তিক। আমরা চাই সরকার কালবিলম্ব না করে অবিলম্বে এগুলো বাস্তবায়ন করুক।"

বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং নিজেদের অধিকার আদায়ের সপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে পরীক্ষা স্থগিতকরণ ও নীতি নির্ধারকদের জবাবদিহিতার দাবিসংবলিত নানা রঙের প্ল্যাকার্ড দেখা যায়।

এদিকে দুপুরের এই আকস্মিক অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন রাস্তায় আটকে থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে বিকেল ৩টার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেওয়ায় ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল সচল হতে শুরু করে।

উল্লেখ্য, আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের প্রধান তিন দফা দাবির মধ্যে রয়েছে—চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা; দুর্যোগের কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য দ্রুত পুনঃপরীক্ষার বিশেষ ব্যবস্থা করা এবং উদ্ভুত পরিস্থিতির দায় নিয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।


এ সম্পর্কিত আরো খবর