ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে দুই দফায় সংঘর্ষ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অনুষ্ঠান কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পরবর্তীতে নিকটস্থ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাত ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে পৌঁছালে দুই ছাত্রসংগঠনের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে টিকতে না পেরে শিবির নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।


প্রথম দফার সংঘর্ষের রেশ ধরে দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় সংঘাত শুরু হয়। এসময় ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে জড়ো হন এবং ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে মহড়া ও স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিবির কর্মীরা বহিরাগতদের ধাওয়া করার চেষ্টা করলে ছাত্রদল পাল্টা ধাওয়া দেয়।


ধাওয়া-পাল্টা ধাওয়ার মুখে শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভবনের ভেতরে ঢুকে আশ্রয় নেন। এ সময় উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অনেক নেতাকর্মীর হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


এ সম্পর্কিত আরো খবর