ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বেরোবিতে বহিরাগত ও সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ ঘোষণা


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৭ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগত দর্শনার্থী ও সব ধরনের যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) থেকে ক্যাম্পাসে অতিথি, দর্শনার্থীসহ বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে প্রক্টর ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে থমথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।


এ সম্পর্কিত আরো খবর