ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,  ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ টেস্ট খেলে অবসরের কৌতুক অজি পেসার স্টার্কের মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন লে. জে. নোমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে বিশ্বনেতাদের সাথে প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল, ৫ দিন সাগরে ১৮ জেলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করছে বিমান ১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ: মনোনীত ২০০ বৈদেশিক বাণিজ্যে ডলারের নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুথিদের কড়া হুঁশিয়ারি নানা প্রতিকূলতার মাঝেও জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে সরকার: রিজভী

হেলিকপ্টার দুর্ঘটনায় নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ২:০১ পিএম

ব্রাজিলের সান্তা কাতারিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলার নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির তারকা ফুটবলার নেইমার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনই মারা গেছেন। তাদের মধ্যে কেউই বেঁচে ফেরেননি।


নিহতদের পরিচয় মঙ্গলবার প্রকাশ করা হয়। তারা হলেন ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং কো-পাইলট লিওপোলদো।


সোমবার সকালে সান্তা কাতারিনার পোর্তো বেলো এলাকা থেকে সাও জোয়াকিমের উদ্দেশে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি জেটিএ এমপ্রেনদিমেন্তো ই উরবানিজমোর মালিকানাধীন ছিল।


দুর্ঘটনার দিন ওই এলাকায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির খোঁজে ব্যাপক অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, সামরিক পুলিশ ও ব্রাজিলের বিমানবাহিনী। স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার অভিযানে অংশ নেন। ধ্বংসাবশেষ শনাক্ত করতে তাপ শনাক্তকারী সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করা হয়। পরে জিপিএস সংকেতের সূত্র ধরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।


বন্ধু ব্রুনো আভেলারকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন নেইমার। সেখানে তিনি পুরোনো একটি ভিডিও শেয়ার করেন। ব্রাজিলে ফিরে আসার পর আভেলার তাকে যে সহযোগিতা করেছিলেন, তার জন্য কৃতজ্ঞতা জানান নেইমার। একই সঙ্গে বন্ধুর আত্মার শান্তি কামনা করেন তিনি।


নেইমারের সঙ্গে আভেলারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেইমার ও তার বাবার সঙ্গেও তার ব্যবসায়িক ও ব্যক্তিগত যোগাযোগ ছিল। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামেও অংশ নিয়েছিলেন আভেলার। পাশাপাশি তিনি সান্তোস ক্লাবের বিপণনসংক্রান্ত কাজেও যুক্ত ছিলেন।


আভেলারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সান্তোস। ক্লাবটি বিভিন্ন প্রকল্পে তার অবদানের কথা উল্লেখ করেছে। এর মধ্যে ভিলা বেলমির সংস্কারকাজও ছিল। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্যদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সূত্র: ওয়ানফুটবল


এ সম্পর্কিত আরো খবর