ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,  ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৯ টেস্ট খেলে অবসরের কৌতুক অজি পেসার স্টার্কের মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন লে. জে. নোমান এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে বিশ্বনেতাদের সাথে প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল, ৫ দিন সাগরে ১৮ জেলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করছে বিমান ১৮তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ: মনোনীত ২০০ বৈদেশিক বাণিজ্যে ডলারের নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুথিদের কড়া হুঁশিয়ারি নানা প্রতিকূলতার মাঝেও জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে সরকার: রিজভী

এআই ফিচারের প্রচার নিয়ে বিপাকে অ্যাপল, দিতে হচ্ছে ৩০ হাজার কোটি টাকা


  • আপলোড সময় : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৩৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের জেরে বিশাল অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের বাজারে মার্কিন ভোক্তাদের দায়ের করা একটি জটিল মামলার আইনি সমঝোতার অংশ হিসেবে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা পরিশোধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্কের তথ্য অনুযায়ী, অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাদের বিজ্ঞাপনে সিরির কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রচার করা হয়েছিল, তার বাস্তবিক উপস্থিতি সব ডিভাইসে ছিল না। আর সেই আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েই সাধারণ ক্রেতারা দামি ডিভাইসগুলো কিনেছিলেন। এই অসত্য প্রচারের ফলে প্রতারিত বোধ করায় গ্রাহকদের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

 

যেসব গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ক্ষতিপূরণের অর্থ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, তারা সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ফেরত পেতে পারেন। তবে চূড়ান্তভাবে প্রতি ডিভাইসে কত টাকা প্রদান করা হবে, তা পুরোপুরি নির্ভর করছে কতজন বৈধ ক্রেতা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করেন তার ওপর।

 

কারা পাবেন এই আর্থিক সুবিধা? বিশেষ এই ক্ষতিপূরণ দাবি করার জন্য গ্রাহকদের কিছু সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। শুধুমাত্র যেসব ক্রেতা ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যকার সময়ে আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স হ্যান্ডসেটগুলো ক্রয় করেছেন, কেবল তারাই আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি শর্ত রয়েছে যে, আবেদনকারীকে অবশ্যই ডিভাইসটির প্রথম বা মূল মালিক হতে হবে এবং ফোনটি বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হতে হবে।

 

ইতিমধ্যেই এই ক্ষতিপূরণ পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য গ্রাহকেরা নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের দাবি পেশ করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি আদালত এই আইনি নিষ্পত্তির যথার্থতা ন্যায্যতা যাচাই করতে একটি চূড়ান্ত শুনানির আয়োজন করবে।

সূত্র: ফক্স ফাইভ নিউইয়র্ক

 


এ সম্পর্কিত আরো খবর