ব্যবহারকারীদের
অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাজের
গতি বাড়াতে নতুন একটি দারুণ
ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয়
ইমেল সেবা প্ল্যাটফর্ম জিমেইল।
বিভিন্ন অনলাইন সেবা বা অ্যাপে
লগইন করার সময় নিরাপত্তা
নিশ্চিত করতে ব্যবহৃত ওটিপি
বা ভেরিফিকেশন কোড এখন থেকে
ইমেইল না খুলেই সরাসরি
ইনবক্স থেকে কপি করা
সম্ভব হবে। গুগলের পক্ষ
থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপের
জন্য ‘কপি কোড’ নামের
এই আধুনিক সুবিধাটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক
ওয়েবসাইট নাইন টু ফাইভ
গুগলের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিমেইলের অ্যান্ড্রয়েড সংস্করণের ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস
সংস্করণের ৬.০.২৬০৯০৭
সংস্করণে নতুন এই ফিচারটি
যুক্ত করা হয়েছে। এই
ফিচারটি সক্রিয় থাকার পর ব্যবহারকারীর ইনবক্সে
কোনো ভেরিফিকেশন কোড-সংবলিত বার্তা
আসলে, প্রিভিউ অপশনের পাশেই একটি নতুন ‘কপি
কোড’ বাটন দৃশ্যমান হবে।
ওই বাটনে একবার ট্যাপ করলেই কাঙ্ক্ষিত কোডটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্লিপবোর্ডে সংরক্ষিত বা কপি হয়ে
যাবে। এরপর ব্যবহারকারী চাইলে
নির্দিষ্ট অ্যাপ বা ব্রাউজারে সেটি
সরাসরি পেস্ট করে দিতে পারবেন।
সাধারণত
অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় দুই
স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ওটিপি
বা যাচাই কোড পাঠানো হয়।
এতদিন ব্যবহারকারীদের কোড পাওয়ার জন্য
পুরো ইমেইল খুলে বার্তাটি পড়তে
হতো এবং পরবর্তীতে তা
ম্যানুয়ালি কপি করে নির্দিষ্ট
জায়গায় বসাতে হতো, যা বেশ
কিছুটা সময়সাপেক্ষ ছিল। নতুন এই
ফিচারটি চালু হওয়ায় সেই
ঝক্কি আর পোহাতে হবে
না। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গুগল মেসেজেসে আগে
থেকেই এসএমএসের ক্ষেত্রে এমন দ্রুত কপি
করার সুবিধা চালু রয়েছে। এবার
জিমেইলেও একই ধরনের চমৎকার
অভিজ্ঞতা লাভ করবেন ব্যবহারকারীরা।
সূত্র:
গ্যাজেটস ৩৬০