ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,  ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না: নয়াপল্টনে গয়েশ্বর রায় এক দিনে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক খাইবার পাখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে বোমা হামলা: নিহত ১১ জাসদ কার্যালয়ের সামনে থেকে তিনশ' ব্যক্তি আটক, যাচাই-বাছাই শুরু ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে মিরপুরে রাড্ডা সেন্টার ধ্বংসের ঘটনায় তদন্ত কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের পাকিস্তানি সাংবাদিকের উসকানিমূলক প্রশ্নের কড়া জবাব দিলেন এস জয়শঙ্কর এআই দিয়ে বার্তা পাঠিয়ে ব্যাংক থেকে কোটি কোটি ইউরো গায়েব

লিটন নায়েব হত্যায় ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৫৯ পিএম

ভোলা প্রতিনিধি 

ভোলার দৌলতখানে লিটন নায়েব হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দৌলতখান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।


সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধন প্রায় এক ঘণ্টা চলে। এতে নিহত লিটন নায়েবের স্ত্রী, সন্তান, ভাইসহ পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লিটন নায়েবকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসির দাবি করেন বক্তারা।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের নায়েব বাড়িতে লিটন নায়েবকে হত্যা করা হয়। পরে প্রতিবেশী ইয়াসমিন বেগমের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর বালুচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের বাবা হারুন নায়েব বাদী হয়ে দৌলতখান থানায় একটি হত্যা মামলা করেন। মানববন্ধনে নিহতের স্বজনরা বলেন, লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


এ সম্পর্কিত আরো খবর