ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬,  ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, অতঃপর... আইরিশ কোচের গায়ে থুতু দেওয়ার অভিযোগ ইসরায়েলি ফুটবলারের বিরুদ্ধে ফ্লাইদুবাই হামলা: সহ-পাইলটের অস্ট্রেলিয়া সংযোগ খতিয়ে দেখছে পুলিশ নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ শারদীয় দুর্গোৎসবে সুখবর: মিলছে টানা পাঁচ দিনের ছুটি শহীদ সেনার মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৪ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোট অর্থহীন: দীপকে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ বা ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী শিক্ষকরা আমৃত্যু রাষ্ট্রের কাছে অত্যন্ত সম্মানীয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তেজনা, জনতার ইটপাটকেলে ওসি আহত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত


  • আপলোড সময় : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৩ পিএম

রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বর্ণাঢ্য ও আনন্দঘন নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।


সোমবার (৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ঐতিহ্যবাহী গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন, উচ্চ নৈতিকতা এবং দেশপ্রেমের চেতনায় নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “আজকের এই নবীন শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল নেতৃত্ব দেবে। কেবল ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, বরং নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে সমাজে নিজেদের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবে—এটাই আমাদের একান্ত প্রত্যাশা।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন এবং উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ। এ সময় আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলামসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত সুধীজন। সবশেষে এক মনোজ্ঞ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর