সিরাজগঞ্জ প্রতিনিধি / : 15
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ ঘর থেকে জান্নাতি খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া শেখপাড়া গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতি ওই গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির একটি ঘরের ভেতরে গলায় রশি পেঁচানো অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করা হলে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।